সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টুঙ্গিপাড়ায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধি: / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি এসব উপকরণ বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে এক জনকে ধান মাড়াই মেশিন, দুজনকে দুটি ল্যাপটপ দেন। শিক্ষা সহায়তা হিসেবে ৩৮ শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা করে অনুদান, ১০ জনকে ১০টি ভ্যান, ৩০টি সেলাই মেশিন, ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, কাগজ-কলম ও ছাতা দেওয়া হয়। এছাড়াও ১০ জনকে ১০টি বাই-সাইকেল, ১০ জনকে বীজ, সার, গাছের চারাসহ পুষ্টি বাগান উপকরণ ও ১০ জোড়া করে ২ জনকে মোট ২০ জোড়া কবুতর দেন প্রধানমন্ত্রী। এর আগে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। দুপুরের পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। এর আগে সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।


এই বিভাগের আরো খবর