Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাগেরহাট

ফকিরহাটে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ফকিরহাট প্রতিনিধিঃ  মহান স্বাধীবনতা ও জাতীয়  দিবস  উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে ফকিরহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে (বাংলাদেশ ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে।

মোংলায় সাবেক ইউপি সদস্য ও তার সন্তানকে কুপিয়ে মারাত্বক জখম

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার (৫৫) ও তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে জখম করেছে এক দুবৃত্ত। রবিবার (২৫মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাদের। গুরুতর আহত অবস্থায় তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন,আহত সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার। আলম হাওলাদার জানান, হালিম হাওলাদার তার ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে যাচ্ছিলেন। চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় পৌঁছালে তুচ্ছ ঘটনায় কথাকাটির এক পর্যায়ে বেল্লাল সরদার নামে এক দস্যু   দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করেন। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের উপর হামলাকারী বেল্লাল সরদার সুন্দরবনের এক সময়  বনদস্যু ছিলেন বলেও জানান তিনি। এদিকে অভিযুক্ত বেল্লাল সরদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ও  হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন

স্বাধীনতা দিবসে দিনভর কর্মসূচি মোরেলগঞ্জে

মোরেলগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায়

বাগেরহাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা

বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পর্যায়ে সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত।

মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, শ্রমিক পুলিশ সংঘর্ষ

জেলা প্রতিনিধি, বাগেরহাট: মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়। সোমবার (২৫ মার্চ) শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেডের মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জে গণহত্যা দিবসে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

এম.পলাশ শরীফ : বাগেরহাটের মোরেলগঞ্জে  ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার

বাগেরহাটের গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৮ এপ্রিল। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর

শরণখোলায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে আটক ২, মাংস জব্দ

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রির অভিযোগে দুই সহদরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। রবিবার (২৪মার্চ) সকালে মরা গরু জবাই করে প্রকাশ্যে সেই মাংস বিক্রি করছিল এ চক্রটি। স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির বিষয়টি টের পেয়ে জানায় প্রশাসনকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দুই সহদরকে আটক করা হয়। এ সময় তাদের অপর ভাই হালিম পালিয়ে যেতে সক্ষম হয়। তদের কাছ থেকে দুটি ড্রামে ভর্তি প্রায় এক মণ মাংস, মাথা, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম (৩৫) ও আলামীন (৩৮)। উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল এই মরা গরুর মাংস। রমজান মাসে মরা গরুর মাংস বিক্রির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছেন এলাকাবাসি।