Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাগেরহাট

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ গুরুত্বের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা

মোরেলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মিরাজ মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। সোমবার রাত ১ টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  আশংকাজনক অবস্থায় সোমবার রাত ২টার দিকে থানা পুলিশ তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত মিরাজ মোল্লা ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন। এ ঘটনায় সোমবার ভোর ৫ টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার থাকা অপর আসামিরা হচ্ছেন, কাওছারের পিতা লিয়াকত শেখ(৬৫), মা জাহানারা বেগম(৫০) ও ভাই রহিম শেখ(৩২)।মোরেলগঞ্জ

ফকিরহাটে অর্থের অভাবে এক স্কুল ছাত্র চোখের দৃষ্টি হারাতে বসেছে

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট সাতশৈয়া হাজি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল দর্জি (১৫)। এই বয়সে তার সহপাঠীদের

ফকিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় রুপালি ব্যাংক ভবনে আগুন, এক ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সাভিস ও স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোংলায় রুপালী ব্যাংকের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩  টার দিকে আগুন লাগার

বাগেরহাটে তীব্রতাপদাহে আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে প্রচন্ড খরা ও তাপদাহের কারণে আমের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। বাগানে বোঁটার রস শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও টিকিয়ে রাখা যাচ্ছে না আম। আর এতেই উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। চাষিদের দাবি, ইতোমধ্যে অনেক বাগানে প্রায় ৩০ শতাংশ আমের গুটি ঝরে গেছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মাষ্টার রেজাউল আহসান ৮বিঘা জমিতে বিগত ৭বছর ধরে বিভিন্ন প্রজাতির  আম চাষ করে আসছেন। তিনি জানান, তীব্র খরায় আমের বোঁটার রস শুকিয়ে ঝরে পড়ছে। চলতি মৌসুমে আমের মুকুল কম ছিল। তারপরও শুরুর দিকে ঘন কুয়াশা ও চৈত্রের বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় মুকুল। এরপর যে তীব্র তাপদাহ চলছে এতে করে গাছে আম ধরে রাখায় অনেক কষ্টকর। শুধু মাষ্টার রেজাউল আহসানই নন, এমন বৈরী আবহাওয়া আমের গুটি ঝরে পড়ার দুশ্চিন্তায় পড়েছেন জেলার সব আম চাষিরা। আলিফ নার্সারীর ওআম চাষি মোঃ আবুবকর বলেন, এমনিতেই এ বছর শীতের কারণে মুকুল দেরিতে এসেছিল, তারপর অসময়ের বৃষ্টিতে মুকুল ঝরে যায়। আর এখন বৃষ্টির অভাবে আমের গুটি ঝরে যাচ্ছে। এমন তাপদাহ আর কিছুদিন অব্যাহত থাকলে আরো ক্ষতির মুখে পড়তে হবে আমাদের। বৈরী আবহাওয়া আর অনাবৃষ্টির কারণে এ বছর আম উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে আমরা স্বস্তিতে নেই। মোরেলগঞ্জ উপজেলায় প্রথম আম বাগানের উদ্যোক্তা মাষ্টার রেজাউল আহসান জানান, বাগেরহাট জেলার সবচেয়ে বেশি আম উৎপাদন হয় মোরেলগঞ্জে। কিন্তু এবার মোরেলগঞ্জেই আমের অবস্থা খুব খারাপ। আমাদের চাষিদের আম বিক্রি করে কীটনাশক খরচ উঠবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। গত এক সপ্তাহ ধরে বাগেরহাটে ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান রয়েছে।

মোরেলগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা

বাগেরহাটে জাতীয় আইন সহয়তা দিবস পালিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় আইন সহয়তা দিবস পালিত হয়েছে। দিবসটি

বাগেরহাটের রামপালে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তিন প্রাণ ,,চালক  আটক

সৈয়দ শওকত হোসেন ,,বাগেরহাট বাগেরহাটের রামপালে (খুলনা-মোংলা) মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। শনিবার (২৭এপ্রিল) সকালে খুলনা- মোংলা

মোরেলগঞ্জে জমির বিরোধে কৃষক হত্যার ঘটনায় ২৪ জনের নামে মামলা, গ্রেফতার ৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমির বিরোধে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত কৃষক হাকিম