1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমশের আলী মোহন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের প্রতীক। আলাপের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
দোয়া মাহফিলেউপস্থিত ছিলেনএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুর কবির রাহুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা এবং জাসাসের সাধারণ সম্পাদক ্ নার্গিস আক্তারে লুনা সহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd