শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাদিয়া আয়মানের আতিফের সাথে ছবি পোস্ট

প্রতিনিধি: / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বিনোদন:  পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বাংলাদেশে এসেছিলেন। গান গেয়ে মাতিয়েছেন মঞ্চ। ১৯ এপ্রিল অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নিয়েছিলেন অসংখ্য ভক্ত-অনুরাগীরা। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন নামি তারকারাও। তাদের মধ্যে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ‘কাজলরেখা’ খ্যাত অভিনেত্রী। সাদিয়ার পোস্টে করা ছবিতে দেখা যায়, আতিফের সাথে সেলফি তুলছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমে সাদিয়া আয়মান বলেন, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আতিফ আসলামের কনসার্টে যাওয়ার। আর এ কারণেই গিয়েছিলাম। সেখানে খুব অল্প সময়ের জন্য তার (আতিফ আসলাম) সাথে কথা বলা ও ছবি তোলার সুযোগ হয় আমার। আসলে আমাদের কয়েকজনের গ্রিনরুমে যাওয়ার সুযোগ হয়েছিল। তবে সেভাবে কথা হয়নি। শুধু তাকে বলেছিলাম, আপনার গান আমার খুব ভালো লাগে। আমি কি একটা সেলফি তুলতে পারি? এরপর ছবি তোলা হয়। সাদিয়া আরও বলেন, আতিফ আসলাম খুবই বিনয়ী মানুষ। সবমিলিয়ে বলতে গেলে আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।


এই বিভাগের আরো খবর