বিদেশ : রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার খবরে ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। শুধু ভারত নয়, বিশ্বের শেয়ার বাজারগুলোতেও স্বস্তি দেখা দিয়েছে। গতকাল বুধবার ভারতের শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলে, যা গত মঙ্গলবারের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে। এদিকে সেনসেঙ্ ২৮০০ পয়েন্ট বেড়ে ৭৭,৪৫৬.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল। এছাড়া দেশটিতে ব্যাঙ্ক নিফটিও এদিন শুরু থেকেই দুরন্ত গতিতে ছুটেছে। একটা সময় ব্যাঙ্ক নিফটি ৫৫,৩১৫.৫০ পয়েন্টে পৌঁছে যায়, যা কি না মঙ্গলবারের তুলনায় প্রায় ২৬০০ পয়েন্ট বেশি। রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজারের প্রাথমিক ঊর্ধ্বগতি যে বিনিয়োগকারীরা ১৩ ট্রিলিয়ন রুপি বেশি লাভবান হয়েছেন। বম্বে স্টক এঙ্চেঞ্জের মার্কেট ক্যাপিটাল বেড়ে ৪৪২ ট্রিলিয়ন রুপি হয়েছে। শেয়ার বাজারের এই উত্থানের ফলে ভারতীয় শেয়ার বাজারের অস্থিরতা সূচক (ভোলাটিলিটি ইন্ডেঙ্) ১৯ শতাংশ নেমে ১৯.৮৮ হয়েছে। এদিকে আজ ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় ৩৬ পয়সা বেড়েছে। এই আবহে ১ ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় ৯২.৬৪ রুপি।