বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গুলিবিদ্ধ হলেন র‌্যাপার অফসেট

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র‌্যাপার অফসেট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আলোচিত এই গায়ক। খবর ভ্যারাইটির। অফসেটের মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেন অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় সেমিনোল পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান গত সোমবার সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে ভ্যালেট এলাকায় একটি ঘটনা ঘটেছে যেখানে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয় তবে তার আঘাত গুরুতর নয়। ঘটনাস্থলে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। হোটেলের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। ৩৪ বছর বয়সী এই গায়ক গত এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় হিপহপ গ্রুপ ‘মিগোস’ এর সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। কোয়াভো ও টেকঅফের সঙ্গে মিলে এই দল গঠন করেন তিনি। ‘ব্যাড অ্যান্ড বুজি’ এর মতো হিট গান ও ‘কালচার’ এর মতো অ্যালবামের মাধ্যমে গত দশকের অন্যতম প্রভাবশালী র‌্যাপ গ্রুপে পরিণত হয়েছেন তারা। ২০১৯ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। তার প্রথম একক অ্যালবাম ‘ফাদার অব ফোর’। এরপর ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারা’ প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরো খবর