Dhaka ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাই তৃতীয় জয় পেলো

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ২৬৭ Time View

স্পোর্টস: মহারাজা যাদাবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের নিচের দিকের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। জমজমাট এক ম্যাচই উপহার দিয়েছে তারা। যদিও হৃদয় ভেঙেছে পাঞ্জাবের! আশুতোষ শর্মার ঝড়ো ব্যাটিংয়ের পরও ৯ রানে হেরেছে পাঞ্জাব। রোমাঞ্চকর ম্যাচটা পরিণতি দেখে শেষ ওভারে! শেষ ৬ বলে পাঞ্জাবের প্রয়োজন ছিল ১২ রান। হাতে এক উইকেট! প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রাবাদা রান আউট হলে সেখানেই শেষ হয়েছে পাঞ্জাবের লড়াই! এই জয়ে নয় নম্বর থেকে সাত নম্বরে উঠে গেছে মুম্বাই। অন্যদিকে হেরে ৮ নম্বর থেকে নয় নম্বরে নেমে গেছে পাঞ্জাব। আগে ব্যাটিং করে মুম্বাই ১৯৩ রানের লক্ষ্য দিয়েছিল। জবাবে জেরাল্ড কোয়েটজে ও জসপ্রীত বুমরার গতির কাছে পরাস্ত হয় পাঞ্জাব। মাত্র ৪৯ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে শুরুতেই। এরপর শশাঙ্ক সিং কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ১১১ রানের মাথায় আউট হন তিনি। তার আউটের পর দ্রæত অলআউট হওয়ার শঙ্কায় ছিল পাঞ্জাব। কিন্তু সাত নম্বরে নেমে আশুতোষ শর্মা যেভাবে ব্যাটিং করেছেন, তাতে অবিশ্বাস্যভাবে জয়ের সম্ভাবনাও তৈরি করে তারা। ২ চার ও ৭ ছক্কায় খেলা তার ২৮ বলে ৬১ রানের ইনিংসের কারণে পাঞ্জাবের শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ২৩ রানের। ১৯তম ওভারে ১১ রান নিয়ে ব্যবধান কমিয়েও আনে পাঞ্জাব। এই সময় হারায় একটি উইকেট। ফলে শেষ ওভারে বাকি ১ উইকেটে ১২ রান করতে হতো তাদের। আকাশ মাধুওয়াল প্রথম বলে হোয়াইট দিলে প্রয়োজন পড়ে ১১ রানের। তবে মাধুওয়ালের দ্বিতীয় বলে রাবাদা রান আউট হতেই ১৮৩ রানে থামে পাঞ্জাবের ইনিংস। মুম্বাইয়ের বোলারদের মধ্যে জেরাল্ড কোয়েটজে ও জসপ্রীত বুমরার প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মুম্বাই। শুরুতেই ওপেনার ইশান কিষানকে হারায় তারা। সেখান থেকে রোহিত শর্মা ও সূর্যকুমার প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নিয়েছেন। দ্বিতীয় উইকেটে এই দুইজনের ব্যাট থেকে আসে ৮১ রান! ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলে আউট হন রোহিত। রোহিতের আউটের পর তিলক বর্মাকে নিয়ে সূর্যকুমার গড়েন আরও ৪৯ রানের জুটি। এই দুই ব্যাটার ২৮ বলে এই জুটি গড়েন। সূর্যকুমার হাফ সেঞ্চুরি করে আউট হলে জুটি ভাঙে তাদের। সূর্য ৫৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেছেন। এরপর তিলকের ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ইনিংসে মুম্বাই স্কোরবোর্ডে ১৯২ রান তুলতে পারে। বল হাতে পাঞ্জাবের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন স্যাম কারান। কাগিসো রাবাদা ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১টি উইকেট।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

মুম্বাই তৃতীয় জয় পেলো

Update Time : ১২:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪