ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  সংবাদে জেগেছে কর্তৃপক্ষ—বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? গন ভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের  বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা ইরানকে স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি’র মৃত্যু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (০২ মে) সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস্ লিঃ নামের একটি যাত্রীবাহী বাসের তেলের ট্যাংকের পিছন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে বাস চালকের সহযোগী রবিউল ইসলাম(২৪)কে আটক করা হয়।
আটক রবিউল জেলার শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের সোহরাব খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বাগেরহাট বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামের এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক বাহাদুর হাওলাদার শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের পরিদর্শক-এস, এম, জাফরুল আলম, বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে রায়েন্দা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে। বাহাদুর হাওলাদার ২ হাজার পিস ইয়াবাসহ তার গন্তব্যে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠার চেষ্টা করছিলেন। এসময় তাকে তল্যাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। দুটি ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬