ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  সংবাদে জেগেছে কর্তৃপক্ষ—বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? গন ভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের  বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা ইরানকে স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি’র মৃত্যু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ, বেরিয়ে এলো থলের বিড়াল

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস পিএসএফ (PSF) দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ নিরাপদ পানির সংকটে ভুগছে এবং অনেকেই বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করছে।
এই প্রেক্ষাপটে, সমস্যার টেকসই সমাধান ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান যুব সংগঠন ও এক্টিভিস্টা বাগেরহাট-এর উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সভায় পিএসএফ (PSF) সংস্কার এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য একটি কার্যকর কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩০ এপ্রিল , বিকালে কাড়াপাড়া কাদম্বিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন ইয়োথা বাগেরহাট সভাপতি অর্ণব মিস্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন কাড়াপাড়া ১ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় লিটন হাওলাদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় জাহাঙ্গীর হোসেন, কাড়াপাড়া ১ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সদস্য শেখ রাকিব, সংগঠনের কোষাধ্যক্ষ দিপ্ত দে, গণমাধ্যম কর্মী সৈয়দ শওকত হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার A4T প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, সিডো যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসান এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার  সভাপতি মিন্টু খন্দকার।
বক্তব্যে কাড়াপাড়া ১ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হাওলাদার বলেন, এলাকাবাসীর নিরাপদ পানির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবেএবং ইউনিয়ন পরিষদ থেকে পিএসএফ টি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হবে।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, পিএসএফ (PSF) পুনরায় সচল করতে প্রশাসনিক সহায়তা ও সমন্বয় প্রয়োজন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এটি একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে।
অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।
অভিযান যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শেখ রাকিব বলেন, একটি কার্যকর রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করে নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন সমস্যা এড়ানো সম্ভব।
অভিযান যুব সংগঠনের কোষাধ্যক্ষ দিপ্ত দে বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পিএসএফ (PSF) দীর্ঘমেয়াদে সচল রাখা সম্ভব।
গণমাধ্যম কর্মী  সৈয়দ শওকত হোসেন বলেন, এই সমস্যা গণমাধ্যমে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার A4T প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার বলেন, টেকসই সমাধানের জন্য কমিউনিটির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
সিডো যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, যুবসমাজ যদি এগিয়ে আসে তবে এ ধরনের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।
এছাড়াও সভায় কাড়াপাড়া এলাকার ২০ জনের অধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৩০ জনের বেশি ভুক্তভোগী অংশগ্রহণ করেন। অভিযান যুব সংগঠনের নিয়ন প্রান্ত হালদার, সাধারণ সম্পাদক রবিউল শেখ ও রোহানুর ইসলামসহ প্রায় ১৫ জন যুব সদস্য সক্রিয়ভাবে উপস্থিত থেকে এই আয়োজনে অংশগ্রহণ করেন।
আয়োজকরা মনে করেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬