Dhaka ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। শুরুতেই আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে ” সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  জিএম আককাছ আলি। সেরেস্তাদার ইকরামুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোজাফফর হাসান, প্রধীশ হালদার, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি ও রোভার গার্ল বৃষ্টি সাধু।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

Tag :
About Author Information

জনপ্রিয়

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Update Time : ০২:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬