Dhaka ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

আনন্তর্জাতিক ডেস্ক : আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি স্যাকস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর উগ্র ও ভুল দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে। তিনি নেতানিয়াহুকে পৃথিবীর জন্য দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প তার প্রথম ও বর্তমান মেয়াদে এমন নীতির জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে বারবার সমালোচিত হয়েছেন, যা অনেকের মতে ইসরায়েলের স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশ্লেষক ও রাজনৈতিক প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তনের কথা বলেছেন, যা নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের এজেন্ডাকে প্রাধান্য দেয় বলে অভিযোগ রয়েছে। ট্রাম্পের সিদ্ধান্ত মূলত নেতানিয়াহুর দ্বারা পরিচালিত বলে অভিযোগ করেন স্যাকস। গত শুক্রবার প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে স্যাকস বলেন, নেতানিয়াহুর একটি নির্দিষ্ট এজেন্ডা রয়েছে এবং ট্রাম্প সেই দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছেন, যা তার মতে ভুল। তিনি বলেন, “তার এজেন্ডা আমার মতে উগ্র এবং ভুল, এবং গত ৩০ বছর ধরে এটি ভুল প্রমাণিত হয়েছে এবং আমেরিকার বিপুল অর্থের ক্ষতি করেছে। আমি মনে করি তিনি এক ধরনের বিপর্যয়; বিশ্বের বিষয়ে তার ধারণা সম্পূর্ণ ভুল।” এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প গত মঙ্গলবার তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য সময় দিতে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন, যদিও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বজায় রেখেছেন। মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং কিছু রিপাবলিকান নেতা, পাশাপাশি সাবেক জাতীয় কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো নেট দাবি করেছেন, ইসরায়েলের চাপেই ট্রাম্প ইরান যুদ্ধ শুরু করেন। গত মাসে পদত্যাগ করা কেন্ট দাবি করেন, গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের এই অভিযোগ নিশ্চিত করতে পারেনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আব্বাস আরাঘচিসহ ইরানের কর্মকর্তারা ট্রাম্পের কর্মকাণ্ডকে “আমেরিকা ফার্স্ট” নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তারা বলছেন এটি “ইসরায়েল ফার্স্ট”-এর পক্ষে গেছে। গত সপ্তাহে কার্লসন ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের প্রকৃত “ধর্ম”খ্রিস্টধর্ম নয়, বরং “ইসরায়েলবাদ”। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে “ইসরায়েলের পক্ষ থেকে”এবং “ইসরায়েলের প্ররোচনায়।”

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

Update Time : ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬