ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আজ মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন কৌশল দেখাতে প্রস্তুত ইরান।”
পোস্টে স্পিকার গালিবাফ উল্লেখ করেন যে, ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলোচনা টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। তিনি নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। খবর দ্য গার্ডিয়ানের। গালিবাফ আরও লেখেন, আমরা হুমকির মুখে কোনো আলোচনা যেতে চাই না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচনের জন্য প্রস্তুতি নিয়েছি।
১১-১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দফা শান্তি আলোচনায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
Reporter Name 


















