Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: বিপ্লবী গাড

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

বিপ্লবী গার্ড বলেছে, “হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে।”

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেশটির বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি।

শনিবার(১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সামরিক বাহিনীটি জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আস্থার চরম সংকটের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

মূলত গত শুক্রবার ইরান কিছুটা সদয় হয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন তাদের অবরোধ নীতি অব্যাহত রাখায় তেহরান আবারও এই গুরুত্বপূর্ণ জলপথটি রুদ্ধ করে দিয়েছে।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশেপাশে কোনো বিদেশি জাহাজ আসা মানেই তাকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। বিবৃতি অনুযায়ী, যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালি দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে, তাদের ওপর তাৎক্ষণিক হামলা চালানো হবে।

পারস্য উপসাগর এবং ওমান সাগরে বর্তমানে নোঙর করে থাকা সব বাণিজ্যিক জাহাজকে বিপ্লবী গার্ড সতর্ক বার্তা পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে তারা যেন কোনোভাবেই তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার নামে আসলে অবরোধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: বিপ্লবী গাড

Update Time : ০১:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬