Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা, বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, এবার ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। অন্যদিকে রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারের পরীক্ষার জন্য সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫১০টি কেন্দ্র রয়েছে, আর সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহ বোর্ডে, ১৮৮টি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনো ভয় বা আতঙ্ক ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।” তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে নিরাপদ পানি, পর্যাপ্ত আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট এবং জরুরি বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পরীক্ষার্থীরা যেন শান্ত ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” একই সঙ্গে অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা, বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

Update Time : ১২:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬