Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা, ৩৬ জনের নাম ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় রয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সংগঠকরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাইয়ের আগে দলটি দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেয়। শুক্রবার (১৭ এপ্রিল) এই প্রক্রিয়া শুরু হয় এবং শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত তা চলে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শত শত মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। দলীয় সূত্র জানায়, মনোনয়ন পেতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

ঘোষণা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “এই ৩৬ জন বিএনপি এবং বিএনপি জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, তাদের নাম আমরা ঘোষণা করেছি।” তিনি আরও জানান, প্রক্রিয়া অনুযায়ী এই মনোনীত প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আসনসংখ্যার সমান প্রার্থী মনোনয়ন দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। এরপর প্রার্থিতা চূড়ান্ত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথই খুলে যাবে।

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আসন বণ্টনের নিয়ম অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন। বাকি আসনগুলোর মধ্যে জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা, ৩৬ জনের নাম ঘোষণা

Update Time : ১২:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬