Dhaka ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০১:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৭ Time View

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ট্রাকভর্তি ৪০ড্রাম বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করে পুলিশ। জব্দ হওয়ার প্রায় ৪ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় ট্রাকসহ রেনু। এ নিয়ে জনসাধারনের মধ্যে মিশ্রপ্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ওই ট্রাকসহ রেনুপোনা জব্দ করা হয়। পরে ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ মেমো যাটাই-বাছাই করে ছেড়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, এসআই মানিক রাজবংশীসহ অন্যান্যরা।
রামপালের ফয়লারহাট রূপসা মাছের ডিপোর পরিচালক আজহার হোসেন টুটু জানান, তিনি কক্সবাজার থেকে ড্রামে করে ট্রাকযোগে প্রায় ৭ লাখ বাগদার পোনা নিয়ে ফয়লারহাট যাচ্ছিলেন। পথে ওই রেনুপোনা জব্দ করে ফকিরহাট মডেল থানা পুলিশ। তিনি জানান ওই রেনুপোনা কক্সবাজারের নদী থেকে সংগ্রহ করা পোনা ক্রয় করেছেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এসআই মানিক রাজবংশী জানান, কক্সবাজার থেকে ট্রাকযোগে আসা পোনাগুলো যখন জব্দ করা হয় তখন তারা কোন ক্যাশমেমো দেখাতে পারেনি। পোনা জব্দ করার পর থানায় নিয়ে আসার প্রায় দুইঘন্টা পর তিনিটি ক্যাশমেমো এনে দেখায় রেনু মালিকপক্ষ। যা পরবর্তীতে যাচাই-বাছাই করা হয়।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, জব্দকৃত পোনার দুটি ক্যাশ মোমো যাচাই-বাছাই করে সঠিক হয়েছে। তবে অপর একটি সন্দেহজনক মনে হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

Update Time : ০১:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬