এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুর পাড় থেকে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার বলেন, উদ্ধারকৃত হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়। পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।

Reporter Name 