Dhaka ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি?

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১ Time View

বিনোদন: দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে ভক্তদের কাছে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বুধবার সিডনি সুইনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদাকালো ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ৪৪ বছর বয়সী স্কুটার ব্রাউন পেছন থেকে সিডনিকে জড়িয়ে ধরে আছেন, আর ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ছবির সঙ্গে বড় কোনো ক্যাপশন না থাকলেও এক কোণায় জুড়ে দেওয়া ছিল একটি ‘সাদা হার্ট’ ইমোজি, যা ভক্তদের নজর এড়ায়নি। ২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো সিডনি ও খ্যাতনামা মিউজিক এঙ্িিকউটিভ স্কুটার ব্রাউনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এতদিন নিজেদের ব্যক্তিগত সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তারা। উল্লেখ্য, স্কুটার ব্রাউন ইউটিউব থেকে জাস্টিন বিবারকে আবিষ্কার করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। সংগীত অঙ্গনের প্রভাবশালী এই ব্যক্তিত্ব এর আগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকান অ্যাক্টিভিস্ট ইয়েল কোহেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সংসারে জ্যাগার, লেভি ও হার্ট নামে তিন সন্তান রয়েছে। অন্যদিকে ‘এনিওয়ান বাট ইউ’ তারকা সিডনি সুইনি এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকার পর ২০২৫ সালের শুরুর দিকে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক গোপন রাখার বিষয়ে এর আগে কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি বলেছিলেন, ‘আমি প্রায় সাড়ে সাত বছর ধরে একটি সম্পর্কে ছিলাম এবং সেটি নিয়ে কখনোই জনসমক্ষে কথা বলিনি। আমি ব্যক্তিগত বিষয় গোপন রাখতে পছন্দ করি। কারণ আমার মনে হয়, কিছু বিষয় কেবল নিজের জন্য রাখা খুবই গুরুত্বপূর্ণ।’ তবে স্কুটার ব্রাউনের সঙ্গে নতুন এই ছবি পোস্ট করার মাধ্যমে সিডনি যেন সেই দীর্ঘদিনের গোপনীয়তার বলয় ভেঙে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন-এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি?

Update Time : ১০:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬