Dhaka ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। গতকাল সোমবার মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে শিল্পীর মরদেহ রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার পরিবার, সহকর্মী ও অগণিত অনুরাগী। বিকেলে মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই আশা ভোঁসলের বাসভবনে ভিড় করেন শোবিজ ও রাজনীতির মাঠের বিশিষ্ট ব্যক্তিরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সেখানে উপস্থিত হয়ে শিল্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। কিংবদন্তি এই শিল্পীকে সম্মান জানিয়ে তার মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়। গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সারা বিশ্বের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সমদানি জানান, বার্ধক্যজনিত কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার (মাল্টি অর্গান ফেলিওর) ফলে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে কয়েক হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ভারতীয় সংগীতের অন্যতম নক্ষত্র। ২০০৮ সালে তিনি ‘পদ্মভূষণ’ এবং সংগীতে ভারতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন। এছাড়া প্রথম ভারতীয় নারী শিল্পী হিসেবে ১৯৯৭ সালে তিনি বিশ্বখ্যাত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন। তার প্রয়াণে বিশ্ব সংগীতে একটি যুগের অবসান ঘটল।

Tag :
About Author Information

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

Update Time : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬