Dhaka ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশী মুঠোফোন নাম্বার থেকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। এ ঘটনায় রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রবিবার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মুঠোফোন নাম্বারে +৯১৯৭৪৮৮৯৪৬২২ নাম্বার থেকেকল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকী দেয়। পরবর্তী ওই নাম্বারে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকী দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকী-ধামকী দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকী দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী

Update Time : ১২:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬