শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রেকর্ডের পর রেকর্ড ভেঙ্গেই চলছে ‘ধুরন্ধর ২’

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বঙ্ অফিসে শুরু থেকেই দাপট দেখিয়ে আসছে। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমাটির আয়ের গতি এখনো ঈর্ষণীয়। যদিও সাম্প্রতিক কয়েক দিনে আয়ের গ্রাফে কিছুটা ওঠানামা লক্ষ্য করা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মুক্তির ২১তম দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৭.০৬ কোটি রুপি। বর্তমানে ভারতজুড়ে সিনেমাটির ১২ হাজার ৯১৭টি শো চলছে। এর ফলে ভারতে ‘ধুরন্ধর ২’ সিনেমার মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ হাজার ২৪৫ দশমিক ৫৪ কোটি রুপি। অন্যদিকে, নেট কালেকশন পৌঁছেছে ১,০৪০.৪৩ কোটি রুপি- যা যেকোনো বলিউড সিনেমার জন্যই বড় অর্জন। ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী আয়েও দারুণ পারফর্ম করছে সিনেমাটি। ২০২৬ সালের সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর ২’। বর্তমানে এটি বিশ্ব তালিকার ১০ নম্বরে রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা-যেখানে বাকি সব সিনেমা হলিউড ও চীনের। ফলে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির গ্রহণযোগ্যতা স্পষ্ট। পরিচালক আদিত্য ধর নির্মিত এই সিনেমাটি মুক্তি পায় গত ১৯ মার্চ। এর আগের বছর মুক্তি পেয়েছিল এর প্রথম কিস্তি। সিনেমাটিতে জসকিরতের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, দানিশ পান্ডোর ও গৌরব গেরা। উল্লেখ্য, এর আগে আদিত্য ধর পরিচালিত ‘ইউরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-ও বঙ্ অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী অনুশকা শর্মা। বিরাট জানিয়েছেন, ‘এমন সিনেমা ভারতে আগে দেখিনি। একেবারেই আলাদা অভিজ্ঞতা। পুরো সময় চোখ সরাতে পারিনি।’ অন্যদিকে অনুশকা শর্মা বলেন, ‘দীর্ঘ সময়ের এমন সিনেমা তৈরি করতে যে পরিশ্রম লাগে, তা স্পষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে দর্শককে ধরে রাখে।’ সব মিলিয়ে, আয়ের গতি কিছুটা কমলেও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এখনো বঙ্ অফিস ও দর্শকপ্রিয়তায় সমানভাবে এগিয়ে চলছে। রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া এই যাত্রা কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার অপেক্ষা।


এই বিভাগের আরো খবর