শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিরতির পর যে বার্তা দিল চীন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিদেশ : দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব পক্ষকে শান্তির এই সুযোগটি কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়। খবর আলজাজিরার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তির এই সুযোগটি কাজে লাগাবে। যত দ্রুত সম্ভব এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। বেইজিং মনে করে, দীর্ঘদিনের সংঘাতের পর এই যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ। এটি স্থায়ী সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বেইজিং পরিস্থিতি শান্ত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি ঘটাতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। চীন শুরু থেকেই এই সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে। আগামী দিনেও সব পক্ষের মধ্যে মধ্যস্থতা বজায় রাখতে প্রস্তুত রয়েছে।


এই বিভাগের আরো খবর