সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বিনোদন: দীর্ঘদিন ধরে চোখের জটিলতায় ভুগছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তার এই ঘোষণার পর চলচ্চিত্রাঙ্গনজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভক্ত-সহকর্মীরা জানাচ্ছেন দ্রুত সুস্থতার শুভকামনা। ৪ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইনশাআল্লাহ আগামী ৫ তারিখ রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।” তার এই বার্তা সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভানুধ্যায়ীদের প্রার্থনা ও ভালোবাসার বার্তা ভেসে উঠছে। সোহেল রানা-এর প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তোলেন। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম। পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ওই সিনেমাতেই ‘সোহেল রানা’ নাম ধারণ করেন, যা পরে তার স্থায়ী পরিচয়ে পরিণত হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও নির্মাণেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, দেশের চলচ্চিত্রের এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই সবার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তারা আশাবাদী, উন্নত চিকিৎসা শেষে দ্রুতই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন এই বর্ষীয়ান অভিনেতা।


এই বিভাগের আরো খবর