সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মো: জোবায়দুর রহমান রানা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিসহ অন্যান্য সকল ব্যক্তিবর্গকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এই জয় বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন হলো। এই জয়ের মানসিকতা ভবিষ্যতে সকল ক্রীড়াবীদদের আরও সাফল্যের স্বপ্ন দেখাবে এবং তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও পেশাদারি মনোভাব নিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফুটবলসহ সকল স্পোর্টস ডিসিপ্লিনের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের সফল ও গৌরবময় যাত্রা কামনা করছে।


এই বিভাগের আরো খবর