সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে এই রুটে চলাচলকারী যানবাহনের অন্য সড়ক ব্যবহারে করতে সড়কে ডাইভারশন করা হয়েছ।

রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে আজ রোববার এ তথ্য জানানো হয়।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, এই মুহূর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০-৮০০ পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ডাইভারশন অনুসরণের অনুরোধ জানিয়ে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/ গুলশান/ বনানী থেকে তেজগাঁও এর দিকে চলাচল করা যাবে।

কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।


এই বিভাগের আরো খবর