সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুরোনো গানে নতুন জাদু, পাঁচ ব্যান্ড নিয়ে ফুয়াদের ‘টাচ অব গোল্ড’

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বিনোদন: বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় পাঁচটি গানকে নতুন আঙ্গিকে তুলে এনে আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদীর। ‘টাচ অব গোল্ড’ শিরোনামের এই বিশেষ প্রজেক্টে এলআরবি, অর্থহীন, ডিফারেন্ট টাচ, ক্রিপটিক ফেইট ও ওয়াটসন ব্রাদার্সের বহুল শ্রুত গানগুলো আধুনিক সাউন্ডে পুনর্র্নিমাণ করা হয়েছে। সম্প্রতি ‘বি হেয়ার নাও’-এর ব্যানারে গানগুলো প্রকাশ পেয়েছে। এই প্রজেক্টে নতুনভাবে সাজানো হয়েছে এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা, যা পুরোনো শ্রোতা ও নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। নতুন আয়োজনে ‘অদ্ভুত সেই ছেলেটি’ গেয়েছেন শাকিব চৌধুরী, ‘শ্রাবণের মেঘ’-এ কণ্ঠ দিয়েছেন এলিটা করিম, ‘ভবঘুরে’ গেয়েছেন রায়েফ আল হাসান রাফা এবং ‘রঙ’ গেয়েছেন জোহাদ রেজা চৌধুরী। আর ‘ঘুমন্ত শহরে’ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন জোহাদ, রাফা ও শাকিব। ফলে একই গানে একাধিক শিল্পীর মেলবন্ধনও তৈরি হয়েছে। প্রজেক্টটি নিয়ে ফুয়াদ আল মুক্তাদীর জানান, “নব্বইয়ের দশকে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে গানগুলোর যে সাউন্ড ছিল, সেটিকে আধুনিক প্রযুক্তি ও নতুন অ্যারেঞ্জমেন্টে পুনর্গঠন করার চেষ্টা করেছি।” তার মতে, এই উদ্যোগ একদিকে নস্টালজিক শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও গানগুলো নতুনভাবে পৌঁছাবে। শিল্পীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। শাকিব চৌধুরীর ভাষায়, “এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট পুরোনো গানগুলোকে নতুন করে জীবিত রাখে।” একইভাবে জোহাদ রেজা চৌধুরী বলেন, “এই গানগুলো শুনে বড় হয়েছি আমরা, তাই নতুন সাউন্ডে এগুলো ফিরিয়ে আনাটা আমাদের জন্য বিশেষ অনুভূতির।” পাঁচটি গানের ভিডিও নির্মাণ করেছে রানআউট ফিল্মস। ভিডিওগুলো পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি গানে আলাদা গল্প ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে ‘টাচ অব গোল্ড’ প্রজেক্টটি শুধু পুরোনো গান ফিরিয়ে আনার উদ্যোগ নয়, বরং বাংলা ব্যান্ড সংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত করে তোলার একটি প্রয়াস।


এই বিভাগের আরো খবর