সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“নিকাহ্-তালাক”

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

পথিক কবি
পুরুষের লাগি একাধিক বিয়ে
ইসলামে বলিয়াছে,
বুনিবোনাদের ঘাটতি আসিলে
তালাক বিধান আছে।
নিকাহ্ যদিবা বারেবার কর
বাঁধা কি নিষেধ নাই,
শারীরিক আর সাধ্য তোমার
যথেষ্ট থাকা চাই।
নারীরাও পারে একাধিক বার
নিকাহ্ কবুল নিতে,
একজনা ত্যাগি তালাক করিয়া
যেতে পার কারো সাথে।
একত্রে কারো একাধিক বর
শরীয়ত মানিবেনা,
এটুকুন তব আদাবে গন্য
ভুল জানা চলিবে না।
খোঁদার বিধান অতীব সহজ
দিদার গুনিয়া দেখ,
লক্ষ -কোটিতে শেষ হবেনাতো
অসংখ্য জেনে রাখ।
চাপানো হয়নি কিছূই তোমাতে
রহিয়াছে স্বাধীনতা,
আমাদের পাশে সদা ভগবান
রয়েছেন হয়ে মিতা।
মানবের যেখা সুখ নাহি ভাই
চির সে মহান জানে,
অন্য কোথাও খুঁজিতে সুযোগ
রেখেছেন মহাজনে।
তাই বলে তুমি অযথাই বেটা
হালিটা পুরাতে চাও?
সেখাও নিষেধ রেখেছেন প্রভু
পুরোপুরি জেনে নাও।
বঁধুয়া কারোর সুখের কারন
কাহারো সর্বনাশ,
অত্যাচারের কারনে নারীর
স্বামীর রুদ্ধশ্বাস।
হাজারো বরের রূঢ় আচরণে
বঁধু দিশেহারা হয়,
বিচ্ছেদ যদি শান্তি আনিবে
নিষেধের কিছু নয়।
খোঁদার বিধান অতোটা বুঝিনা
কোরানে অজ্ঞ আমি,
আগের স্ত্রীর অনুমতি লয়ে
যত আনো ঘরে রানী।
স্বামী -স্ত্রীর বোঝাপড়া ভাল
সংসারে সুখ রয়,
একাধিক কনে পুরুষের মনে
বিষাদ আনিত হয়।
মাতাল কিংবা বেয়াদব বর
অত্যাচারের ছাঁয়া,
যাইবার আগে তাও নারী ভাবে
যেটুকু স্মৃতির মায়া।
নারী ও পুরুষ উভয়ে উগ্ৰ
বহু জায়গাতে দেখি,
এক সাথে বাস? উভয়ে উদাস
তব বিচ্ছেদে সুখি।
এমন জোড়ার সন্ধান আছে
জীবনের মানে নেই,
দু’কথা শক্ত একে শোনালেই
মুখেতে তালাক দেই।
এই দম্পতি সমাজের বোঝা
চুলোচুলি করে রোজ,
শালিশ-নালিশ প্রত্যহ থাকে
আসেনা আসল বুঝ।
অসুবিধা নাহি চাইলেই ওরা
আলাদা হইতে পারে,
আল্লা পাকের সহজ বিধানে
অনুমতি আছে ওরে।
তবুও কবির অনুরোধ রবে
মিলিয়া চলিতে ভবে,
আজিকে যাহার সাথে বসবাস
স্মৃতি কি ভুলিয়া যাবে?
বিচ্ছেদে সুখ সন্তান যদি
মাঝেই আসিয়া যায়?
ঐ সন্তানে প্রায়শ নরকে
নিমজ্জিতই হয়।
কেউ বাবা ছাড়া মায়ের কাছেতে
অভাবে কষ্টে চলে,
বাবার বাড়িতে অনাদরে বাড়ে
অসতের তালে তালে।
নিকাহ্-তালাক বৈধ তথাপি
হাজার ভাবিয়া লও,
উপায়ান্তর না হলেই মোটে
এ পথ বাছিয়া নাও।


এই বিভাগের আরো খবর