সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গত বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ভারত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। আজ শুক্রবার মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে ওঠার আগে দুই প্রতিপক্ষই ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তবে পাকিস্তানের কাছে কোনো গোলই হজম করেনি দুই দল। পাকিস্তানের জালে বাংলাদেশ দিয়েছিল ২ গোল আর ভারত ৩ গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি। সেটি গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই ফাইনালের লড়াইটাও হবে সমানে-সমান বলা চলে।

 


এই বিভাগের আরো খবর