সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এলপিজির নতুন দাম নির্ধারণ কাল, দাম বৃদ্ধির শঙ্কা

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে কাল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ার শঙ্কা রয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে সবশেষ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সদ্য বিদায়ী মার্চেও এলপিজির এই দর অপরিবর্তিত ছিল। এ ক্ষেত্রে প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ৭৪ পয়সা ধরে বাজারে থাকা বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।


এই বিভাগের আরো খবর