সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারের সাথে আলোচনা করেই পাকিস্তানে মুস্তাফিজরা

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ছয় ক্রিকেটারের পাকিস্তান যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সরকারের সাথে আলোচনা করেই গত সোমবার ক্রিকেটারদের পাকিস্তান যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটারদের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে।’ আলোচনার পর নিশ্চিত করা হয়েছে যে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বর্তমানে কোনো ধরনের উদ্বেগ নেই।’ আরও জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশন থেকে প্রাপ্ত আশ্বাসের ভিত্তিতে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাত্রা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও উল্লেখ করছে যে, খেলোয়াড়দের সার্বিক কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাবে।’


এই বিভাগের আরো খবর