সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। হতাহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন বাসের সুপারভাইজার এবং একজন সাধারণ যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের সংস্কার কাজ চলায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এই ঘটনা নিয়ে দুই চালকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জটলা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে বেপরোয়া গতিতে আসা ‘দোয়েল পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে থাকা জটলার ওপর তুলে দিলে এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেপরোয়া গতি ও অসতর্কতাই এই প্রাণহানির মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর