সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরির শিকার হয়ে চরম দুর্দশায় পড়া এক অসহায় চালকের পাশে দাঁড়িয়েছে ড.কাজী মনিরুজ্জামান মনিরের পরিবার।
মোরেলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া গ্রামের ৫০ ঊর্ধ্ব বৃদ্ধ মোঃ আনোয়ার হোসেন তালুকদারের জীবিকার একমাত্র অবলম্বন অটো ভ্যানটি ছয় দিন আগে চুরি হয়ে যায়। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ তারিখ রাতে প্রতিদিনের মতো ভ্যানটি বাড়ির সামনে তালাবদ্ধ করে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, দুর্বৃত্তরা তালা কেটে তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে তা নজরে আসে ড. কাজী মনিরুজ্জামান মনিরের মানবিক সন্তান কাজী ফারদিন সাদীর। পরে তিনি তার বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে তাদের পারিবারিক উদ্যোগ এবং ‘ফ্লোরিশ গ্রীন ওয়ার্ল্ড অর্গানাইজেশন’-এর সার্বিক তত্ত্বাবধানে অসহায় আনোয়ার হোসেনের পাশে দাঁড়ান।
শুক্রবার (২০ মার্চ ) বিকাল ৩টার দিকে উপজেলার এস এম কলেজ মোড়ে ড. কাজী মনিরুজ্জামান মনির  ও তার মানবিক সন্তান কাজী ফারদিন সাদী নিজ হাতে আনোয়ার হোসেন তালুকদারের কাছে নগদ ১০ হাজার টাকা ও ঈদ সামগ্রী  তুলে দেন। জানা গেছে, এই অর্থ ড. কাজী মনিরের ও তার সহধর্মিণী মির্জা সানজীদা খাতুন ও সন্তান কাজী ফারদিন সাদীর  ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হয়েছে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে আনোয়ার হোসেন তালুকদার বলেন, “এই সহায়তা পেয়ে আমি অনেক উপকৃত হলাম। আশা করছি, এবার ঈদটা ভালোভাবে কাটাতে পারবো। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।


এই বিভাগের আরো খবর