বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বিদেশ : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ। গভর্নর কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক পোস্টে জানান, রাতে আঞ্চলিক রাজধানীর আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত হন। খবর বার্তা সংস্থা এএফপি’র।তিনি বলেন, হামলায় মোট তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের ভূখণ্ডে প্রতিদিন হামলা চালিয়ে আসছে রাশিয়া। এর জবাবে কিয়েভও নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে। কিয়েভের দাবি, তাদের হামলার মূল লক্ষ্য থাকে সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চের শুরুতে রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের এক ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন আহত হন। এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে কিয়েভ ও মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ায় তৃতীয় দফার ত্রিপাক্ষিক আলোচনা স্থগিত রয়েছে।


এই বিভাগের আরো খবর