সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীর্ঘতম নো বলের দেখা মিললো পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পাকিস্তানের ফাস্ট বোলার আসাদ আখতার খুবই অদ্ভুতুড়ে নো বল করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে। পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর ব্লুসের বিপক্ষে করাচি ব্লুসের হয়ে ওই ওভারে আসাদ ২১ রান দেন। দুটি ওয়াইড ও দুটি নো বলও দেন তিনি। নো বলের একটিতে তার সামনের পা বোলিং ক্রিজ থেকে অনেক দূরে ছিল। তাতে অনেকেই ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আমিরের কুখ্যাত নো বলের স্মৃতিচারণ করেছেন। ওইবার পাকিস্তানের পেসার স্পট ফিঙ্ংিয়ের দায়ে নিষিদ্ধ হন। একজন এঙ্-এ লিখেছেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে আসাদ আখতারের নো বল কেবল বড়ই ছিল, এটা ছিল আতঙ্কিত হওয়ার মতো বড়। এই বল তাৎক্ষণিকভাবে স্পট ফিঙ্ংি কেলেঙ্কারির সময়ে মোহাম্মদ আমিরের করা কুখ্যাত নো বলের স্মৃতি ফিরিয়ে আনে।’ তিনি আরও বলেন, ‘একই ওভারে দুটি ওয়াইড ও দুটি নো বল। সবগুলোই ছিল দাগের বাইরে, এর মধ্যে একটি এতটাই দূরে? এই ধরনের ডেলিভারি গুরুতরভাবে প্রশ্ন তুলছে। পাকিস্তান ক্রিকেট এমন দৃশ্য আগেও দেখেছে।’ আরেকজনের মতে, এত লম্বা নো বল আগে কখনো দেখেননি। তার কথা, ‘এটাই কি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা নো বল? করাচি ব্লুর আসাদ আখতার পাকিস্তান টি-টোয়েন্টি কাপে বড় ওভারস্টেপ করেছেন।’ স্পট ফিঙ্ংিয়ের অভিযোগ করে আরেকজন লিখেছেন, ‘২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার তাদের চলমান টি-টোয়েন্টিতে আসাদ আখতার চলমান শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যে বল করেছেন, তা নিঃসন্দেহে সন্দেহজনক। আবারো স্পট ফিঙ্ংি!’


এই বিভাগের আরো খবর