সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রোটিয়াদের বিপক্ষে সমতায় ফিরলো কিউইরা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ৫৮ রানের বড় ব্যবধানে জিতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মাহারাজ। ব্যাটিংয়ে নেমে কিউইদের হয়ে ফিফটির দেখা পান ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জশ ক্লার্কসন। এছাড়া নিক কেলি ২১ ও দলনেতা মিচেল স্যান্টনার ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। শেষ পর্যন্ত মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া উইয়ান মুল্ডার ১৬, রুবিন হারমান ১৯, জেসন স্মিথ ১২ ও ডিয়ান ফরেস্টার ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও বেন সিয়ার্স। মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।


এই বিভাগের আরো খবর