Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবেনা ইরান

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৭০ Time View

কয়েকদিন আগে ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল বলেছিলেন, কয়েক মাসের ব্যবধানে ‘যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধ চাপিয়ে দিয়ে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে।’ সে কারণে তাদের আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার মতো অবস্থা নেই। যদিও সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জেনারেল সেক্রেটারি উইন্ডসর জন ইরানের অংশ নেওয়ার আশা শেষ হয়নি বলে মন্তব্য করেন। এবার জানা গেল- ইরানও বিশ্বকাপ নিয়ে নতুন দাবি নিয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করছে। ইরানের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেঙ্েিকাতে আয়োজনের দাবি তুলেছে। ফিফার সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। যা নিয়ে রয়টার্সের পক্ষ থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে যোগাযোগ করে। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো জবাব দেয়নি। মেঙ্েিকাতে ইরানি দূতাবাসের এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল প্রধান মেহদি তাজ বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেঙ্েিকাতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’ এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানি ক্রীড়ামন্ত্রী ডোনিয়ামাল বলেছিলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারও মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে ফেডারেশন সভাপতির বক্তব্য অনুযায়ী- কৌশল পাল্টেছে ইরান। অন্যদিকে, ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা জানিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জেনারেল সেক্রেটারি উইন্ডসর জন বলছেন, ‘তারা আমাদের সদস্য। আমরা চাই তারা খেলুক। যতদূর জানি ইরান খেলতে যাচ্ছে। অবশ্য এটি তাদের জন্য আবেগের মুহূর্ত, সবাই অনেক বিষয়ে বলছে। দিনশেষে তাদের (ইরান) ফেডারেশনই সিদ্ধান্ত নেবে খেলবে কি না, এখন পর্যন্ত ফেডারেশন খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের জানিয়েছে।’ যুক্তরাষ্ট্রের পাশাপাশি সহ-আয়োজক হিসেবে মেঙ্েিকা ও কানাডায় বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে গ্রুপপর্বে ইরানের তিনটি ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। তখন থেকেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফার এই মেগা ইভেন্ট। সূচি অনুযায়ী গ্রুপপর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। এ ছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা মিসরের।

Tag :
About Author Information

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবেনা ইরান

Update Time : ০৮:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬