সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিদেশ : মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া একটি ইরানি ফ্রিগেটের ৮৪ নাবিকের মরদেহ গতকাল শুক্রবার ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’-তে টর্পেডো হামলা চালানো হয়। এতে ওই জাহাজের নাবিকরা নিহত হন। ওই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুশারা রদ্রিগে এএফপিকে বলেন, ‘সব ধরনের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মরদেহ নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।’ তিনি আরও জানান, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছেন, তারা শ্রীলঙ্কাতেই দেশেই থাকবেন। কর্মকর্তারা জানান, সংরক্ষিত মরদেহগুলো সিল করা বাঙ্ েকরে দক্ষিণ শ্রীলঙ্কার মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হবে। এক কর্মকর্তা এএফপিকে আরও জানান, গতকাল শুক্রবার বিকেলে প্রথম দফায় ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং ইরানের চার্টার্ড কার্গো বিমানের অপেক্ষায় রাখা হয়েছে। ভারত মহাসাগর থেকে উদ্ধার করা মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গালে শহরের কারাপিটিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট মরদেহগুলো কলম্বোতে অবস্থিত ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন, যাতে স্বজনদের কাছে পাঠানো যায়। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে ইরান দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর