Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১৩

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮৭ Time View

বিদেশ : সুদানের ডিলিং শহরে গতকাল মঙ্গলবার ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির একটি চিকিৎসা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।স্থানীয়রা জানিয়েছেন, ‘দক্ষিণ কোর্দোফান অঞ্চলের শহরটিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। ওই ড্রোনের আঘাতে ১৩ জন আহত হয়েছে এবং তাদেরকে ডিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন বছরের গৃহযুদ্ধে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে লড়াই করা সুদানের নিয়মিত সেনাবাহিনী, আরএসএফকে পরাজিত করার পর জানুয়ারিতে ডিলিং পুনরুদ্ধার করে। গত মঙ্গলবার সেনাবাহিনী-পন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় ডিলিং এবং উত্তর কোর্দোফানের রাজধানী এল ওবাইদ এবং হোয়াইট নাইল রাজ্যের কোস্তিতে বেসামরিক বাড়িঘর এবং অবকাঠামোর ওপর আরএসএফ কর্তৃক ‘পরিকল্পিত হামলার’ নিন্দা জানিয়েছে। তীব্র লড়াইয়ের মধ্যে দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার দখলের পর আরএসএফ কোর্দোফানে সেনাবাহিনীর ওপর আক্রমণ আরও তীব্র করছে। সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১৩

Update Time : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬