বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তেলক্ষেত্রের দিকে ছোড়া ৭ ড্রোন ভূপাতিত সৌদি আরবের

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বিদেশ : ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা চালানোর পর সৌদি আরব বুধবার জানিয়েছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে, যা একটি কৌশলগত তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এঙ্-এ দেওয়া পোস্টে জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোনের পথরোধ ও ধ্বংস করা হয়েছে। পৃথক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আরও পাঁচটি ড্রোন পথরোধ ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবে শায়বা তেলক্ষেত্র বিপুল তেল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত এবং সৌদি জায়ান্ট আরামকো এটি পরিচালনা করে। সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং প্রিন্স সুলতান এয়ার বেসকে লক্ষ্য করে পৃথক হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। ওই ঘাঁটিতে ১ মার্চ একজন মার্কিন সেনা আহত হয় এবং এক সপ্তাহ পর মারা যায়। সংযুক্ত আরব আমিরাত বুধবার ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে। উপসাগরীয় রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করেছে। তবে, হামলার লক্ষ্য বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার জানিয়েছে, তারা তেলআবিবসহ ইসরাইলি শহরগুলো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরে এলিট বাহিনী জানিয়েছে, তারা বাহরাইন ও ইরাকি কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি গণমাধ্যম গতকাল বুধবার সকালে এ তথ্য জানিয়েছে। তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বাহরাইন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে দুজন নিহত হয়েছে। পরে গার্ড জানিয়েছে, অন্তত দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স ও মেহর এ তথ্য জানিয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। তবে আধা-সামরিক ন্যাশনাল গার্ড গতকাল বুধবার জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে পাঠানো আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর