সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ গ্রহণকালে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চট্রগ্রামের একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ১ জন দুবাই, বাহরাইনে ২ জন ও সৌদি আরবে ১ জন নিহত হয়েছেন। সব ধরনের নিয়মনীতি মেনে পর্যায়ক্রমে তাদের লাশও দেশে আনা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যেখানেই ঘটনা ঘটেছে সেখানেই সরকার কাজ করছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

ওসমানী এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ নিহত আহমেদ আলীর স্বজনেরা।


এই বিভাগের আরো খবর