সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে এবার অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট ৪ রুটে ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে আরও দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি অনুযায়ী দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চের পর খুলে দেয়া হতে পারে।

এদিকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দুবাইয়েও চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর