সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেসির গোলে জয় পেলো মায়ামি

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট স্টেডিয়াম উপচে পড়া দর্শকের ভিড় সামলাতে পারবে না। এ কারণে বাল্টিমোরে আয়োজন করা হয় ম্যাচটি। সুযোগ পেয়ে কানায় কানায় পূর্ণ হয়ে বাল্টিমোরের গ্যালারি। শুধুমাত্র মেসির পায়ে একটি গোল দেখার জন্য। সে সঙ্গে দর্শকরা চেয়েছে একটি ইতিহাসেররও স্বাক্ষী হতে। সব চাওয়া একসঙ্গে পূর্ণ হয় না। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ৭২ হাজার ২৬ জন দর্শক প্রাণভরে মেসির গোল প্রত্যক্ষ করলো। তবে ইতিহাসের স্বাক্ষী হতে পারেনি তারা। মেসির সেই ইতিহাস গড়তে প্রয়োজন আরও একটি গোল। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৮৯৯ তম গোল করলেন তিনি। আর একটি গোল হলে সেটা হয়ে যেতো ৯০০তম গোল। ইন্টার মায়ামির হয়ে গতকাল রোববার সকালে গোল করলেন আরও এক আর্জেন্টাইন- রদ্রিগো ডি পল। দুই আর্জেন্টাইনের গোলে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। প্রতিপক্ষের বঙ্রে প্রায় ১৫ গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়িয়ে যায়। এরপর ২৭ মিনিটে নিজের ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন মেসি। মাতেও সালভেত্তির পাস ধরে ডিসি ইউনাইটেডের রক্ষণভাগের পেছনে চলে যান তিনি এবং এক টাচে বল জালে পাঠান গোলরক্ষক সিন জনসনকে পরাস্ত করে। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচ শেষে মায়ামির গোলরক্ষক ডাইন সেন্ট ক্লেয়ার বলেন, ‘অ্যাওয়ে স্টেডিয়ামে খেলতে এসে যখন দেখবেন দর্শকদের বড় অংশই আপনাদের সমর্থক, তখন সেটা অবশ্যই ভালো লাগে। আজকের ম্যাচে ঠিক সেটাই হয়েছে।’ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমান তাই বারিবো। জনসন হপকিন্সের শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠান বারিবো। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ৩৮ বছর বয়সী মেসি এখন ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। আর মাত্র একটি গোল করলেই তিনি ৯০০ গোলের ক্লাবে যোগ দেবেন, যেখানে বর্তমানে একমাত্র খেলোয়া ন্যাসভিলে এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে নামবে। এদিকে দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো জানিয়েছেন, চলতি মৌসুমে সব প্রতিযোগিতাতেই শিরোপার জন্য লড়াই করতে চায় ইন্টার মায়ামি। তবে ঘন ঘন ম্যাচ থাকায় ফুটবলারদের খেলার সময়ও সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হারের পর টানা দ্বিতীয় জয় পেল ইন্টার মায়ামি। আর মেসির আরেকটি ঐতিহাসিক মাইলফলকের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

 


এই বিভাগের আরো খবর