Dhaka ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বলের আঘাতে হাসপাতালে জিম্বাবুয়ের ব্যাটার

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৮ Time View

ফের একবার ভয়বহ ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে পেসার ব্রি ইলিংয়ের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন জিম্বাবুয়ে নারী দলের ওপেনার কেলিস এনধলোভু। গতকাল রোববার নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ডানেডিন বিশ্ববিদ্যালয় মাঠে। ইনিংসের সপ্তম ওভারে বল করছিলেন নিউজিল্যান্ড পেসার ব্রি ইলিং। তার করা একটি দ্রুত বাউন্সার এড়াতে নিচু হওয়ার চেষ্টা করন এনধলোভু। হেলমেট পরা থাকলেও বলটি তার মাথার অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান তিনি। এতে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত মাঠে ঢ়ুকে পড়েন মেডিকেল স্টাফরা। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কনকাশন বদলি হিসেবে দলে নেওয়া হয় টেন্ডাই মাকুশাকে। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচ কেট ইব্রাহিম জানান, হাসপাতালে নেওয়ার পর এনধলোভুর অবস্থা কিছুটা উন্নতির দিকে। “ভালো খবর পেয়েছি। সে এখন সাড়া দিচ্ছে। ডাক্তাররা পরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন।” ম্যাচটি পরে আবার শুরু হয়। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডার অ্যামেলি খের। তিনি একাই নেন সাতটি উইকেট। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

ফুটবল

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বলের আঘাতে হাসপাতালে জিম্বাবুয়ের ব্যাটার

Update Time : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬