সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন ক‌রলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

 বাগেরহাট প্রতিনিধিঃ নারী‌র অ‌ধিকার, সম্মান ও সাফল্য‌কে স্বীকৃ‌তি দেয়াসহ লিঙ্গ সমতা সম্প‌র্কে স‌চেতনাতা বাড়া‌নোর লক্ষে রামপাল উপ‌জেলায় আন্তর্জা‌তিক নারী দিবস পালন ক‌রে‌ছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
“আজ‌কের পদ‌ক্ষেপ, আগামীর ন্যায় বিচার,
সুর‌ক্ষিত হোক নারী ও কন্যার অ‌ধিকার”
প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা রোববার এই মানববন্ধন, রে‌লি ও আ‌লোচনা সভা আয়োজন করে।  অনুষ্ঠানে অ‌তি‌থি ছি‌লেন রামপাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তামান্না ফের‌দৌসী।
উপজেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কা‌নিজ ফা‌তেমা শেফা’র সভাপ‌তি‌ত্বে
উপ‌জেলা পরিষদ মিলনায়তনে আ‌য়ো‌জিত যৌথ আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রামপাল থানার পরিদর্শক (ও‌সি তদন্ত) সুব্রত বিশ্বাস, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন্ জামান, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন এবং ওয়ার্ল্ড ‌ভিশন এর এ‌লাকা ব্যবস্থাপক লিটন মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা শা‌হিনুর রহমান। আলোচনা সভায় ‌বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, নাগ‌রিক ফোরাম নেতৃবৃন্দ ও নারী নেত্রীবৃন্দ অংশ নেন।
বক্তারা ব‌লেন, নারীর ক্ষমতায়ন ও অ‌ধিকার প্র‌তিষ্ঠায় আমরা এ‌গি‌য়ে‌ছি অ‌নেক, কিন্ত এ‌খো‌নো  আ‌রো অ‌নেক কিছু কর‌তে হ‌বে। স্থানীয় সরকা‌রের প্র‌তি‌টি ধা‌পে দে‌শের ৫১শতাংশ নারীর প্র‌তি‌নি‌ধিত্ব  প্র‌তি‌ষ্ঠা করতে হবে। প‌রিবার ও সমাজ‌ থে‌কে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, বলাৎকার ও
হত্যা বন্ধ কর‌তে হ‌বে। উত্তরা‌ধিকার আইনসহ নারী‌র প্র‌তি বৈষম্যমুলক আইনগুলো যু‌গোপ‌যোগী কর‌তে হ‌বে।‌ শিশু বিবাহ বন্ধ ও নারী শিক্ষা নি‌শ্চিত কর‌তে হ‌বে। নারীর কর্মসংস্থা‌নের সু‌যোগ বৃদ্ধিসহ কর্ম‌ক্ষে‌ত্রে নারীর নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌বে।
দাতা সংস্থা জে এফএ কনসা‌ল্টিং গ্রুপ এর অর্থায়‌নে মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এবং আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌হিতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আন্তর্জা‌তিক নারী দিব‌সে এই রে‌লি ও আ‌লোচনা সভা বাস্তবায়ন ক‌রেছে।


এই বিভাগের আরো খবর