সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিদেশ : কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সামপ্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকটি আজ রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার আরব লিগের সহকারি মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আরব দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করলে জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, এই হামলা শুধু আইনের লঙ্ঘনই নয় বরং সুপ্রতিবেশী সম্পর্কের মৌলিক নীতির ওপরও আঘাত করেছে। ঘেইত বলেন, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে এক নজিরবিহীন শত্রুতার সৃষ্টি করেছে যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।


এই বিভাগের আরো খবর