সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ইসফাহানে নিহত ৮

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বিদেশ : ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা। গতকাল শনিবার ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা। তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন। ইসফাহান প্রদেশের গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, এই সন্ত্রাসী হামলায় একজন নারীসহ আটজন নাগরিক নিহত হয়েছেন। সালেহি বলেন, আমেরিকা ও জায়নিস্ট শাসনের যুদ্ধবিমান ইসফাহান শহর এবং প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তিনি আরও জানান, শহরটির পাশাপাশি লেনজান ও বোরখার এলাকাতেও প্রায় ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 


এই বিভাগের আরো খবর