Dhaka ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৮০ Time View
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আইসিটি অফিসার ত্রিদীপ সরকার,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুষান্ত রয়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু এবং পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা।
এছাড়াও র‍্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, নারী সংগঠনের সদস্য ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, নারী-পুরুষের সমতা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করা এবং একটি শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নারীর অংশগ্রহণ, নেতৃত্ব ও সম্মিলিত পদক্ষেপেই একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনও অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা ও বঞ্চনার শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
এ সময় বক্তারা নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ নাজমুল।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

Update Time : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬