Dhaka ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস 

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৯৮ Time View
বাগেরহাট প্রতিনিধি. বাগেরহাটে নানা অবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যা লী  বের হওয়ার কথা থাকলেও, সময় মত শুরু হয়নি। এদিকে র্যা লী  ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন। পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় র্যা লী  শুরু হয়। র্যা লীটি মাত্র ২৫০ গজ দুরুত্বে গিয়ে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের গনমাধ্যমকর্মীদের আলোচনা সভা স্থলে বসার কোন স্থানও ছিল না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
র্যা লী ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছবি তোলা নিয়ে হুলস্থুল করতে দেখা যায়। র্যা লীতে অংশ নিতে আসা নারীরা জানান, রমজানে সকালে অনেক দুর থেকে  এসে রৌদ্রে অনেক সময় দাড়িয়ে থাকতে হয়েছে। নির্দিষ্ট সময় প্রোগামটা হলে বেগ পেতে হতো না।  এসব বিষয় নিয়ে র্যা লী ও আলোচনা সভায় অংশগ্রহনকারী সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস  প্রোগ্রামটা কিছুটা বিলম্ব হয়েছে, তবে অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নাই, বলে তিনি ফোনটা কেটে দেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস 

Update Time : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬