সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালরভার্টের রেলিং এর সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) কুষ্টিয়ার কুমারখালীর নাভদিয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জাানান, শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে রূপসাগামী ওই মটরসাইকেল চালক ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এসে পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং এর সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর¡ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তামান্না তাসনিম জানান, আহত ওই ব্যক্তি আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।


এই বিভাগের আরো খবর